বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

এসএসসি পরীক্ষায় মেঘনা মডেল হাই স্কুলের প্রশংসনীয় সাফল্য

খলিলুর রহমান রানা।।
মেঘনা মডেল হাই স্কুল এ ২০২২ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে ২ জন, A+ পয়েছে ৩ জন এবং শতভাগ পাশ। ২০২৩ সালে A+ পয়েছে ১ জান, এবং শতভাগ পাশ। ২০২৪ সালে A+ পয়েছে ১ জন ও শতভাগ পাশ । প্রতি বছরের মতো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের ধারা বজায় রেখেছে নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার মেঘনা বেষ্টিত পতত্ন চরাঞ্চলে চরমধুয়া ইউনিয়নেরর,চরমধুয়াতে স্থাপিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেঘনা মডেল হাই স্কুল। এ বছর এসএসসি পরীক্ষায় মেঘনা মডেল হাই স্কুল থেকে অংশগ্রহণ করা ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন  A+ পাওয়াসহ ,  ১৪ জন জিপিএ -৪ (A) গ্রেড, ও ৪ জন ৩.৫০ (A-) গ্রেড পেয়েছে।

এসএসসি পরীক্ষার ফলাফলে প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মেঘনা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম  বলেন, এটি একটি গৌরবময় অর্জন, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের পরীক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি। একই সঙ্গে গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা , চেয়ারম্যান আহসান সিকদারের আন্তরিক প্রচেষ্টা এবং মুজিবর রহমান সিকদার ও ওসমান সিকদারের সার্বিক তদারকি ও অভিভাবকদের সচেতনতার ফলেই ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পেরেছে মেঘনা মডেল হাই স্কুল। প্রধান শিক্ষক বলেন, কেবলমাত্র বড় স্কুল,বেশী টাকা খরচ করলেই সেরা পড়ালেখা, সন্তানের সুন্দর ক্যারিয়ার গঠন সম্ভব নয়। সন্তানের সঠিক পড়ালেখা, সঠিক গাইড লাইনের জন্য দরকার অভিজ্ঞ প্রধান শিক্ষক, ডেডিকেটেড  শিক্ষক টিম ও সচেতন গার্ডিয়ানের।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম আরও বলেন, গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতার ফলেই মেঘনা মডেল হাই স্কুল ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL