সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নরসিংদীর লোক ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিনা খরচে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী অসুস্থতায় বিছানায় ধুঁকছেন সহাস্যমুখের সাংবাদিক এম এ সালাম রানা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার!

মঠবাড়িয়া বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৬নং ধুপতি পশুরীয়া ওয়ার্ডের বিএনপি’র কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ। ওই কমিটি বাতিল করে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও হামলা-মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে পুনরায় নতুন কমিটির গঠনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০ টায় দলের পদবঞ্চিত নেতাকর্মীরা সোনাখালি বাজারে এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে প্রতিবাদ সভা করে।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামান রোমেল, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোজাম্মেল ডিলার, সহ-সভাপতি আলতাফ হাওলাদার, যুবদল ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জু হাওলাদার, আমড়াগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ সোহেল সহ ইয়াসিন, মিরাজ প্রমুখ ও যুবদল ছাত্রদলের একাংশ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন , বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে আওয়ামী দোসর দ্বারা ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নের ৬নং ধুপতি পশুরীয়া ওয়ার্ডের বিএনপির পকেট কমিটি গঠন করে ও আওয়ামী দোসর দ্বারা উপজেলা যুব দলের সদস্য ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মঞ্জু মিয়া সহ আমড়াগছিয়া ইউনিয়ন যুবদলের সদস্য স্বপন হাওলাদার কে হত্যার হুমকির দেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত বাতিল করে নতুন কমিটি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL