বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ

জেলা প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুরে ওয়াল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে স্থানীয় পর্যায়ে শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছবি: মেঘনা টিভি

বুধবার (৩০ জুলাই) বেলা ১২ টায় পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তন কক্ষে শিশু ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিপাদ্যকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শিশু ও যুবদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীল হওয়া, তাদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমাদের স্বপ্ন দেখতে হবে, আমদের শিক্ষার অর্জনের মাধ্যমে শিখেতে হবে৷ মনে করতে হবে আমি আমার জন্য যদি কিছু করতে পারি সেটা হবে আমার নিজের জন্য, আমার দেশের জন্য এবং সর্বপরি আমার পরিবারের জন্য।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, সহ: যুবউন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, ওয়াল্ড ভিশন পিরোজপুর এপি ম্যানেজার মিল্টন সিং, পিরোজপুর এপি চাইল্ড প্রোটেকসন অফিসার লিউনিডাস বৈদ্য, প্রোগ্রাম অফিসার মার্সিয়া হালদার এবং প্রোগ্রাম অফিসার রিপন হালদারসহ ওয়াল্ড ভিশন পিরোজপুর এপির বিভিন্ন ফেসিলিটেটরবৃন্দ ।অনুষ্ঠান শেষে ১০০০ শিশুদের মধ্যে ডেঙ্গু মসার থেকে সচেতন বৃদ্ধি ও নিরাপদ থাকার জন্য মশারী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL