মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

নরসিংদীতে ২৪ ঘন্টায় ২৬ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবা উদ্ধার

খলিলুর রহমান রানা।।
নরসিংদী জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার বিলাসদী আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।একই দিন শিবপুর মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দুজনকে এবং রায়পুরা থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদকবিরোধী অভিযান ছাড়াও, বিভিন্ন নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে। মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL