বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

নরসিংদীতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের আহ্বান

ছবি: মেঘনা টিভি

নরসিংদী প্রতিনিধি:
ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সড়ক পরিবহন কালো আইন-২০১৮ সংশোধনসহ সড়ক পরিবহনের সমস্যা নিরসনে ৮ দফা দাবি বাস্তবায়নে ৭২ ঘণ্টার ধর্মঘট সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণসহ ক্যাম্পেইন করেছেন আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় ক্যাম্পেইন করা হয়। নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় বলা হয়েছে, একজন চালকের গাড়ি দুর্ঘটনায় পড়লে তার জামিন মিলবে না, পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।আমরা বলতে চাই, দুর্ঘটনার কারণে মামলা হতে পারে, কোর্ট সাজা দিতে পারে। কিন্তু জামিন পাওয়া যাবে কিনা, তা নির্ধারণ করবে বিজ্ঞ আদালত। এটি নাগরিক অধিকার। আইনে জামিন নিষিদ্ধ করে রাখা উচিত নয়। এই ধারাগুলো সংশোধন করতে হবে। এ ছাড়া ৮ দফা দাবির মধ্যে রয়েছে-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন, পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সেটা না হওয়া পর্যন্ত পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখাবাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা, দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেয়ার বিধান কার্যকর করা, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা, মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা ও ড্রাইভিং লাইসেন্স-নবায়ন দ্রুত দেয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করা।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি নাজমুল হোসেন ভূঁইয়া, কিবরিয়া ও হুমায়ুন কবির কামাল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও মাসুদ মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL