বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

আত্রাইয়ে লটারীর মাধ্যমে ও এম এস ডিলার  নিয়োগ

ছবি: মেঘনা টিভি

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ওএমএস ডিলার নিয়োগের কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নিবাহী অফিসার মোঃ রাকিবুল‌ হাসান উপস্থিত থেকে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে প্রকাশ্যে লটারীর কাযক্রম সম্পন্ন করেন।বুধবার( ৬আগষ্ট) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অংশ গ্রহনকারী, পুলিশ প্রশাসন, সরকারী দপ্তরের অফিসার/কমচারী,‌ সাংবাদিক, রাজনৈ তিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতিতে এ লটারী সম্পন্ন হয়। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসার শামসুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারমোঃ আব্দুল হান্নান, আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,সাহেবগঞ্জ বাজার মালিক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম পল্টু,সহ‌ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলার ৩টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৬ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২০টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ২৬ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত হন। আহসান রেলওয়ে স্টেশন বাজার পয়েন্টে মোঃ‌ জাহাঙ্গীর আলম,আহসানগজ্ঞ হাইস্কুল পয়েন্টে মোফাখ্খরুল এবং সাহেবগজ্ঞ  বাজার পয়েন্টে মাহবুব করিম খোলা লটারীর মাধ্যমে নিয়োগ পেয়েছেন।এ সময় নিবাহী অফিসার বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী আগ্রহী প্রাথীগনের  নিকট থেকে আবেদন গ্রহন করা হয়।এ সকল আবেদন পত্র যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়।সে ই তালিকার ভিত্তিতে লটারী সম্পন্ন করা হয়। যে কোন রকমের অনিয়ম ও সংশয় এড়াতে প্রকাশ্যে লটারীর‌ ব্যবস্থা করা হয়েছে। সরকারী কোন কাজে অনিয়ম হতে দেয়া হবে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL