বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গৃহবধূকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
এক গৃহবধূকে জিম্মি করে দফায় দফায় ধর্ষণের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। শুক্রবার ভোররাতে জেলার আড়াইহাজার উপজেলার উলুকান্দি পশ্চিমপাড়া থেকে ফয়সাল আহমেদ (৩৪) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ,ফয়সাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন জায়গায় নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এমনকি তাঁকে জিম্মি করে এক লাখ টাকাও দাবি করেন। পরে তিনি ভাইকে বিষয়টি জানালে তাঁকে উদ্ধার করে পুলিশ।ফয়সাল আহমেদের বাড়ি নরসিংদীর মাধবদী ধানাধীন মেহেরপাড়া পাঁচদোনা এলাকায়।প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন,ফয়সাল আহমেদের বিরুদ্ধে ঢাকার শাহবাগ ও তুরাগ থানায় মামলা রয়েছে। তিনি পেশাদার প্রতারক।তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে গোপালগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন।এছাড়া ময়মনসিংহের নান্দাইলের এক প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে। পরবর্তীতে স্বামীকে তালাক দিয়ে ওই নারীকেও ধর্ষণ করে। শনিবার দুপুরে তাঁকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL