বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

বাসাইলে নির্মাণাধীন দোকান ভাঙচুর ও জবরদখলের চেষ্টা।থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী শহরের বাসাইলে নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।জানাযায়, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে কর্মসংস্থান সৃষ্টির জন্য দুইটি দোকান নির্মাণ কাজ শুরু করেন বাসাইল উত্তর পাড়ার কবির হোসেন মাসুম ও ইকবাল হোসেন দুলাল।কাজ শুরুর পর উক্ত জমির পশ্চিম ও দক্ষিণে অবস্থিত পাঁচতলা বাড়ির মালিক মৃত আব্দুস সামাদের পুত্র প্রবাসী আনোয়ার হোসেন নানা ভাবে বাধা প্রদান করে আসছে এবং জমিটি যে কোন মূল্যে জবরদখল করে নেওয়ার হুমকি দিতে থাকে।এর ধারাবাহিকতায় গত ২ অক্টোবর বিকেলে আনোয়ার হোসেন তার শ্যালক রতন তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ কাজে বাধা প্রদান, ভাংচুরের চেষ্টাসহ অহেতুক ঝামেলা সৃষ্টি করে জমি জবরদখলের চেষ্টা করে এবং প্রকাশ্যে বিভিন্ন হুমকি প্রদান করে।পরে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এর ১দিন পর গত ৪ অক্টোবর ভোরে উক্ত আনোয়ার হোসেন তার শ্যালক রতন আরো ৭/৮ জনকে নিয়ে লাঠিসোটা, হ্যামার, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নির্মানাধীন দুইটি পাকা পিলার ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে।এসময় মসজিদের মুসুল্লিরা বেড়িয়ে আসতে থাকলে তারা পালিয়ে যায়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্থ বলে অপরের পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।অভিযোগকারিরা জানান, আমরা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে পরসম্পদ লোভী দুর্ত অসামাজিক ব্যক্তি অতিউৎসাহী আনোয়ার বিদেশ থেকে দেশে এসে আমাদের পৈত্রিক সম্পত্তিতে আমরা কিভাবে কাজ করি তা দেখে নেওয়ার পাশাপাশি হয়রানি মূলক মামলা, খুন জখম করার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন পুলিশ পরিদর্শক এসিকে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

ভিডিও লিংক দেওয়া আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL