বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩হাজার ৫’শত টাকা অর্থদণ্ড আদায় করে।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০ জনকে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, রায়পুরার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও হকারদের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল।সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে। অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং সড়কে স্বাভাবিক চলাচল ফিরতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL