বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসীদের হামলা, নিহত ২০

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে কয়লাখনিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনি শ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় কমপক্ষে ২০ জন খনি শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, একদল সশস্ত্র লোক ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।

দুকির ডাক্তার জোহর খান শাদিজাই বলেছেন, আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।

দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসিরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্বৃত্তরা হামলায় “হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র” ব্যবহার করেছে। হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও আগুন দিয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার বলেন, নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মৃতদের তাদের নিজ নিজ শহরে নিয়ে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL