শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

শেকড়ের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত।

ছবি মেঘনা টিভি

শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) ধাপেরহাটের হাসানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ধাপেরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ মন্ডল এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

ছবি মেঘনা টিভি

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন এবং ইউপি সদস্য মোঃ মেহেদী হাসান একরামুল।
আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজে ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলার আহ্বান জানান তারা।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।প্রসঙ্গত, রমজান মাস উপলক্ষে ধাপেরহাট ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL