বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

ধাপেরহাটে শ্রমিক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ছবি মেঘনা টিভি

শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ধাপেরহাটের হাসানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ছবি মেঘনা টিভি

অনুষ্ঠানে ধাপেরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ মন্ডল এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন এবং ইউপি সদস্য মোঃ মেহেদী হাসান একরামুল।আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছবি মেঘনা টিভি

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজে ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলার আহ্বান জানান তারা।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

প্রসঙ্গত, রমজান মাস উপলক্ষে ধাপেরহাট ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL