বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

নরসিংদীতে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় এতিম ও পথ শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী শাখা।

মঙ্গলবার সন্ধ্যায় ড্যাবের কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ইফতার পূর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত এতিম ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী শাখার সভাপতি ডা: এম.এস.এস. হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের সাধারণ সম্পাদক ডা: হবে. নুরুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি ডা: হবে এ. কিউ এম মবিন, সহ-সভাপতি ডা: হবে আশরাফুল হাসান মানিক, কোষাধ্যক্ষ ডা: হবে প্রনব কুমার সাহা, সহ-দফতর সম্পাদক তরিকুল ইসলাম ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।

ড্যাব নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL