বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

নরসিংদী ডিবির অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাহবুব হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত কামাল হোসেন (৪২) সদর উপজেলার মাধবদী থানাধীন কুড়ের পাড় গ্রামের মৃত মোসলেম মিয়া ছেলে।অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গত ১৬ মার্চ সদর উপজেলার শীলমান্দি এলাকায় মাহবুব নামক এক ব্যক্তিকে হত্যা করা হয়। পরে উক্ত ঘটনায় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
বিষয়টি জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের দৃষ্টিগোচর হলে ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ৩১ মার্চ (মঙ্গলবার) বিকেলে উপপরিদর্শক আব্দুস সালাম, জসিম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক রাজিব হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার তালতলা বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কামাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি চালিত অটোরিকশাও (গাজীপুর থ-১২-১৬৪৪) উদ্ধার করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL