নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি দুলালপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম মোল্লা। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেদ, নরসিংদী জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক অধ্যাপক এ, কে এম মোজাম্মেল হক মোল্লা, সহ-আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান খান সুজন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রিকন, উপজেলা বিএনপির সদস্য টুটুল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতাহার আলী খান। বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন তাতীদলের সভাপতি ইলিয়াস খোকন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।