সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারই গুম কমিশনের বিপক্ষে ভোট দিলেন

ছবি: সংগৃহীত

দল আন্ধা হয়ে ভুলে গেছেন গুম হয়ে নির্যাতন নিপীড়নের কথা,ভুলে গেছেন পরিবারের প্রিয় অভিভাবকের কথা।

অনেককে বলতে শুনি যে মানুষ হুম্মাম কাদের, মায়ের ডাকের তুলি কিংবা ইলিয়াস আলীর স্ত্রী লুনাকে শুধু শুধু সমালোচনা করছে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের পক্ষে কি কথা বলা কিংবা ভোট দেয়া সম্ভব?

এই প্রশ্ন শুনে আমি অবাক হই। এরা সকলেই হয় নিজে গুম হয়েছেন কিংবা তাদের প্রিয়জন গুমের শিকার হয়ে খুন বা নিখোঁজ হয়েছেন। তারা গুম হওয়া পরিবারের পক্ষে মিডিয়াতে কথা বলেছেন, আগের সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, গুম কমিশনে নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলেছেন, গুমের বিরুদ্বে জন সচেতনতা তৈরী করেছেন। এই সবই সাহসী, কঠিন কাজ।

কিন্তু তুলনামূলক ভাবে সহজ কাজটি তারা করতে পারলেন না। গুম কমিশন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে সফল কমিশন। তাদের নিজেদের দল যখন গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিলো (গুমের সাথে জড়িত সরকারী কিংবা বিভিন্ন বাহিনীর সদস্যদের রক্ষা করার জন্যে মূলত), তারা কেউ সাহস করে নিজেদের দলকে বলতে পারলেন না যে এটা হাজার হাজার গুম হওয়া মানুষ আর প্রতিদিন দুর্বিসহ জীবন যাপন করা তাদের পরিবারের প্রতি চরম অন্যায়।

তারা নিজেদের অভিজ্ঞতার আলোকে এটা বলতে পারলেন না যে তারা সজ্ঞানে স্বেচ্ছায় দলের এই সিদ্বান্তকে সমর্থন জানাতে পারবেন না। নিজের বিবেকের কাছে, নিজের পরিবারের কাছে, আরও হাজারো গুম হওয়া মানুষ আর তাদের পরিবারের কাছে তারা জবাবদিহিতা করতে পারবেন না।
কেনো পারলেন না? কেনো মূর্তির মতো তারা নিজেরাও নির্বাক হয়ে গেলেন? ক্ষমতার জন্যে।
আগামীতে যাতে আবার মনোনয়ন পান কিংবা এমপি হতে পারেন সেই জন্যে! এত্ত সস্তায় মানুষ প্রিয়জনের লাশ বিক্রি করে দেয়? এত্ত তাড়াতাড়ি মানুষ চরম অত্যাচার আর নির্যাতন ভুলে যায়?

নিজের দলে যদি মানুষের জন্যে, মানুষের পক্ষে প্রয়োজনের সময় দাঁড়াতে না পারেন তাহলে আর কখন, কোথায় দাঁড়াবেন?

আগামীতে যখন এসব বিষয়ে গণ মাধ্যমে কথা বলবেন কে শুনবে আপনাদের কথা? কেনো শুনবে? গুম বিষয়ে কথা বলার নৈতিক অধিকার আর গ্রহণযোগ্যতা তো হারিয়ে ফেললেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL