বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকৃতি ছবি

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ভাইসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন, বয়স ৩০ বছর, পেশায় একজন মিশুক চালক।

পুলিশ ও স্বজনরা জানায়, আল আমিন ও তার ছোট ভাই হাসান রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজার এলাকার বাসিন্দা। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তাদের বোনকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ মীমাংসা হলেও ছোট ভাই হাসান তা মেনে নিতে পারেনি। এর জেরে বড় ভাইকে হত্যার হুমকি দেয় সে।

শনিবার সকালে আল আমিন বাজারে বের হলে সাটিরপাড়া এলাকায় হাসান তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক হাসান ও অপর এক যুবক নাইমকে আটক করেছে পুলিশ। নরসিংদী মডেল থানার ওসি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL