বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই শিক্ষার্থীর মৃত্যু

মোঃ এনামুল চৌধুরী,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বিষাক্ত অ্যালকোহল পানে তুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১অক্টোবর) দিবাগত রাতে তারা দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ওই দুই ছাত্রী হলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।  অপরজন একই কলেজের ডিগ্রির শিক্ষার্থী রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড়ে একটি মেসে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হতে পারে।

তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা বলেন, অবস্থা ক্রমশ অবনতি ঘটলে রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে মারা যান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই দুই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) আসাদউজ্জামান বলেন,  সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL