বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যোথ সভা ও ই- প্রশিক্ষণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সার্বিক গ্রাম উন্নয়ন কমর্সূচি (সিভিডিপি) বিআরডিবি অংশের আওতায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও গ্রাম কর্মীদের সমন্বয়ে মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২০ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলার পল্লী উন্নয়ন বোড (বিঅোরডিবি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাসিক যৌথ সভা ও ই- প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির লিঃ সভাপতি শ্রী স্বপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহম্মাদ তৌহিদুল হক উপ-প্রকল্প পরিচালক সিভিডিপি ৩য় পর্যায় বিআরডিবি ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম উপ-পরিচালক বিআরডিবি ,নওগাঁ জেলা, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ, সাংবাদিক কামাল উদ্দিন টগর, সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মোসলেম উদ্দিন প্রামানিক,মোঃ টিটু সরদার, কাজল হোসেন, জেমি খাতুন, ফরিদা বেগমসহ বিভিন্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি-সাধারণ সম্পাদক ও ৬০জন সদস্যরা উপস্থিত থেকে দিক নিদের্শনা মুলক বক্তব্য শ্রবন করেন ও ই- প্রশিক্ষণ গ্রহন করেন।

প্রতিবেদনঃ একেএম কামাল উদ্দিন টগর।
ক্যামেরায়ঃ- মোঃ আসিফ হাসান।

ভিডিও লিংক -নিচে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL