বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

অফিস শেষে বাসায় ফেরার পথে দুই বাসের চাপায় পড়ে মৃত্যু।

মেঘনা টিভি নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের উপরে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম জানান, রাতে ওই ব্যক্তি গুলিস্তান পাতাল মার্কেটের উপরে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় দোয়েল পরিবহন ও স্টাফ কোয়ার্টার বাসের মাঝে চাপা পরে গুরুতর আহত হন। দেখতে পেয়ে দ্রত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত নজরুল ইসলামের শ্যালক জানান, তাদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পুর্ব দেবপুর গ্রামে। নজরুলের বাবার নাম রুহুল আমিন। বর্তমানে সুত্রাপুর নারিন্দা ধোলাইখাল এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন। এবং আরামবাগে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। রাতে কর্মস্থল থেকে কাজ শেষ করে বাসায় যাওয়ার কথা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গুলিস্তান থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ওই ব্যক্তি দুই বাসের মাঝে চাপা পড়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL