শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

পিরোজপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমদ বাচ্চু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. আখতার হোসেন সেন্টু।প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. ইঞ্জিনিয়ার নুরুল আমিন তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান কিসমত, কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক মিরাজুন্নবী মামুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নান্না খলিফা, পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, পিরোজপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি আতিকুর রহমান পারভেজ, পিরোজপুর পৌর কৃষক দল সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন মেসু, সাধারণ সম্পাদক শেখ রাশেদ রনি, নেছারাবাদ কৃষক দলের আহবায়ক মোঃ সোহাগ, ভান্ডারিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এইচ এম মুনির, মঠবাড়িয়া উপজেলা কৃষক দলের সভাপতি এইচ এম হাসান জুম্মান ফেরদৌস, জিয়ানগর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ছরোয়ার হোসেন মিলু প্রমুখ।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পৌর রিজার্ভ পুকুর পাড়ে গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলেশ্বর নদীর তীরে গিয়ে র‌্যালি শেষ হয়। পরে বলেশ্বর নদীতে মাছের পোনা আবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL