বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

রূপগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৬ জন

রূপগঞ্জ প্রতিনিধি: মশার কয়েল জ্বালাতে গিয়ে রূপগঞ্জ উপজেলার ডহরগাও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতের ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে রাত বারোটা নাগাদ দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মোহাম্মদ বাবুল (৪৭), সেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মোহাম্মদ ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩)।
দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া এবং প্রতিবেশী জুয়েল রানা জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের ফকির ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করেন।

তারা সবাই একই রুমে বসবাস করেন। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। আমরা ধারণা করছি, লাইনের গ্যাস লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ৬ জনই দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সবাই মোটামুটি ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন। তবে এই মুহূর্তে দগ্ধের সঠিক পরিমাণ নির্ণয় করা যাচ্ছে না। বর্তমানে সবাইকেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নারী ও শিশুসহ ৬জন দগ্ধ হলে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের পর্যবেক্ষণে তাদের রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL