বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

জগন্নাথপুরে অবৈধ মদের দোকান ভেঙে দিলো স্থানীয় জনতা

ছবি: মেঘনা টেলিভিশন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীনগর মসজিদ সংলগ্ন এলাকায় রয়েছে একটি অবৈধ মদের দোকান। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস দীর্ঘ দিন যাবত রানীনগর এলাকায় একটি ঘর নির্মান করে রাণীগঞ্জ বাজারের মদের একটি লাইসেন্স ব্যবহার করে অবৈধ ভাবে মদের রমরমা বাণিজ্য করে যাচ্ছে। ১৪ অক্টোবর রানীনগর এই মদের দোকানে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৭৪৮ লিটার মদ সহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে যায়।

সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করেন। জগন্নাথপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করলে জামিনে আসে তারা।

সেনাবাহিনীর অভিযানের পর মদের দোকানটি সিলগালা করে বন্ধ করে দেয় প্রশাসন। ২৯ শে অক্টোবর মিলন বিশ্বাস মদের চালান নিয়ে আবার ও রানীনগর মদের দোকানে মজুদ করতে গেলে এলাকীবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। উত্তেজিত জনতা অবৈধ মদের দোকান ভেঙে দোকানে মজুদ থাকা সকল মদ কুশিয়ারা নদীতে ফেলে দেয়। পরে এলাকাবাসী রাণীনগর মসজিদের সামনে জোড় হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রানীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।

এই সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম নিজামী,তকদির মিয়া, মজনু মিয়া, আবুল হোসেন, শফিক মিয়া, মখলিছ মিয়া, মজমিল মিয়া, পরাছ মিয়া, আনোয়ার মিয়া, ডা. সুষেন, জয়চান, নুরুল আমিন, কাবিল, শচিন্দ দাস, যুগল বিশ্বাস, নিপেন্দ্র, আব্দাল মিয়া, সাইদুল আমিন, জামশেদ মিয়া, মিজানুর রহমান,আশরাফুল আলম, জাকির মিয়া, গোবিন্দ বিশ্বাস, শ্যামল রবি দাশ, ইরু বিশ্বাস, দিরু বিশ্বাস, বিমল চন্দ্র দাস, অরুন বিশ্বাস, দিবাংশু চন্দ, রনি দাশ, ছইল উদ্দিন, দিলোয়ার হোসেন, আলী হোসেন, আবেদ আলী, জমিদার মিয়া, নজির মিয়া, নিরঞ্জন বিশ্বাস, সাইফুর রহমান, সাদিকুর রহমান, নোমান মিয়া, আরিফুল ইসলাম, শামসুল হক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL