শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

টেকনাফে দুই রোহিঙ্গাসহ ৯ কৃষক অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অপহরণের ঘটনা থামছেই না! এবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে একসাথে নয়জন কৃষককে অপহরণ করেছে সংঘবদ্ধ অপহরণকারী চক্র।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের কাঞ্জর পাড়াস্থ করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে এসব কৃষকদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি।

অপহৃতরা হলেন, স্থানীয় নুরুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন, বাঁচা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, জালাল আহমদের পুত্র বেলাল উদ্দিন, আবুল হোছনের পুত্র আবু বকর, নুরুল আলমের পুত্র মুহাম্মদ আলম, আজিজুর রহমানের পুত্র কফিল ও নুরুল হোছেন। তবে দুই রোহিঙ্গার পরিচয় পাওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, ‘পাহাড়ের পাদদেশে ক্ষেত ও খামারে কাজ করতে গেলে একদল অস্ত্রধারী অপহরণকারী এই নয় কৃষককে অপহরণ করে নিয়ে যায়। আমি ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেছি।

এক সাথে নয়জন কৃষক অপহরণের ঘটনায় তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

তারা অভিযোগ করেছেন, হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার আবদু সালামের পুত্র মোহাম্মদ রফিক ওরফে ডাকাত রফিক ও কম্বনিয়া পাড়ার মাতাইয়া পুত্র জগির হোসেন অপহরণের মূল পরিকল্পনাকারী।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘অপহরণের বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে অপহৃতদের উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।’

উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে দুই কৃষকসহ আরো পাঁচজনকে অপহরণের শিকার হয়েছেন। তারা সবাই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL