শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

জগন্নাথপুর উপজেলায় শিলাবৃষ্টিতে আমন ধানসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে নেই হাসি।

ছবি: মেঘনা টেলিভিশন

জগন্নাথপুর থেকে মোঃ মুকিম উদ্দিন এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে শিলাবৃষ্টিতে আমন ধানসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত জগন্নাথপুর উপজেলায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।

ছবি: মেঘনা টেলিভিশন

কৃষকরা সকালে জমিতে গিয়ে দেখেন জমির পাকা ধান ঝড়ে গেছে এবং আধাপাকা ধান জমিতে পড়ে গেছে কৃষকরা হতাশ হয়ে যান বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান। উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা, যুগলনগর ও কাদিপুর এলাকায় হাওরে উৎপাদিত আমন ধানের এমন ক্ষতি হয়।খাশিলা গ্রামের কৃষক এনামুল হক বলেন, জীবনে কখনো দেখিনি আমন ধান শিলাবৃষ্টিতে নষ্ট হতে। অসময়ে শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতি হওয়ায় রীতিমতো হতবাক হয়ে যান কৃষকেরা।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, শিলাবৃষ্টিতে দেশের অন্য স্থানে ব্যাপক ক্ষতি হলেও জগন্নাথপুরে অল্পতে রক্ষা হয়েছে। তিনি আশ্বাস প্রদান করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL