শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতির দুই যুগ পুর্তি উৎসব

ছবি: মেঘনা টেলিভিশন

তানজিন খাঁন, স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি, চাঁপাই নবাবগঞ্জ শাখার দুই যুগ পূর্তি উপলক্ষে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকাল ৯ টার সময় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ২৪ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের থেকে র‍্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় হয়ে নিউ মার্কেট হয়ে প্রফেসর পাড়া দিয়ে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে গিয়ে শেষ হয়।

সমিতির চেয়ারম্যান প্রকৌশলী একে এম খাদেমুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইমরান জাভেদ,মেডিকেল অফিসার ডা. মোঃ তৌহিদুল ইসলাম সুমন,সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম,মেডিকেল অফিসার মোঃ জাহাগীর আলম,কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সমিতির আজীবন সদস্যবৃন্দ সহ চাঁপাই -নবাবগঞ্জ চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে সাধারন সম্পাদক মো: আব্দুল হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL