শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

“যাত্রাবাড়ী থানা ৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে”

বিশেষ প্রতিনিধি:

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জনাব মোঃ শাহ আলমের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অতি শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে যুবদলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান।

এছাড়াও প্রধান বক্তা জনাব রবিউল ইসলাম নয়ন বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবদলের প্রশংসা করে আগামী দিনে জনগণের ভোটের অধিকার ও ভাতের অধিকার আদায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালানো সহ সংগঠন ও দলের ভাবমূর্তি বিনষ্ট হয় এরকম কর্মকাণ্ড থেকে যুবদলের সকল নেতৃবৃন্দকে বিরত থাকার উদাত্ত আহবান জানান।

উক্ত কর্মী সভায় সভাপতির বক্তব্যে যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জনাব শাহ আলম যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিবের সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে তাদের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL