শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

মাদক মামলায় বারবার গ্রেপ্তারের পরও বেরিয়ে কারবার, ফের ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):

রাজধানীর উত্তরখানে আব্দুস সালাম (৩৫) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে মাদক কারবারই করেন।

উত্তরখানের হেলাল মার্কেট এলাকা থেকে শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (১৮ জানুয়ারি) ডিএমপি’র উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ওই পেশাদার মাদক কারবারি হলেন, উত্তরখানের হেলাল মার্কেট এলাকার মো. হারুন শেখের ছেলে আব্দুস সালাম।

এ বিষয়ে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের হেলাল মার্কেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাম নামের একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘সালামের বিরুদ্ধে উত্তরখান ও দক্ষিণখান থানায় সাতটি মাদক মামলা রয়েছে। সে বার বার মাদকসহ গ্রেপ্তারের পরও জামিনে বের হয়ে মাদকের কারবার করেন।

ওসি জিয়া বলেন, ‘গ্রেপ্তার হওয়া সালাম উত্তরখান ও দক্ষিণখানের একজন চিহ্নিত মাদক কারবারি। সে উত্তরখান-দক্ষিণখানসহ ঢাকার বিভিন্ন স্থানে মাদক পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরবর্তীতে তাকে আজ (শনিবার) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL