শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

মেঘনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মার্কিন ইতিহাসের ২৮৪ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি। 

বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টায় (মার্কিন সময় দুপুর ১২টা) ওয়াশিংটনের ইউএস ক্যাপিটল হিলের ইনডোরে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সি এই রিপাবলিকান নেতা।এর আগে পরিবারের উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানা।

প্রেসিডেন্টের শপথ মার্কিন সংবিধানে নির্ধারিত থাকলেও ভাইস প্রেসিডেন্টের জন্য কোনো নির্দিষ্ট শপথবাক্য নেই। এটি কংগ্রেস দ্বারা প্রণীত এবং মার্কিন আইনে অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা এই একই শপথবাক্য পাঠ করে থাকেন।

এর আগে একই গাড়িতে চড়ে হোয়াইট হাউস থেকে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। দুই প্রেসিডেন্টের আলাদা যাওয়ার কথা থাকলে ও তারা একসঙ্গে একই গাড়িতে ক্যাপিটল হিলে যান।তার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। তখন সেখানে তাকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প গাড়ি থেকে নামার সময় বাইডেন বলেন, ‘ওয়েলকাম হোম!’ (বাড়িতে স্বাগতম)। এ সময় সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন।

সাধারণত ক্যাপিটলের সামনে এই অনুষ্ঠান হয়ে থাকলেও এবার তীব্র শীতের কারণে ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে ট্রাম্পের শপথ গ্রহণ।

২০১৬ থেকে ২০২০ পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালনের পর আজ থেকে শুরু ট্রাম্পের দ্বিতীয় অধ্যায়। এই মেয়াদে যুক্তরাষ্ট্র নতুন এক ‘সোনালি যুগে’ প্রবেশ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই ৭৮ বছর বয়সী রিপাবলিকান।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ফার্স্ট লেডি ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন; সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ঘোষণা দিয়ে অনুষ্ঠান বয়কট করেন এক সপ্তাহ আগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL