শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়পুরা(নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতায় ৫৪টি ইভেন্টে অংশগ্রহন করেন শিক্ষার্থীরা।

ক্রীড়া প্রতিযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভুইয়া।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন’র সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও ইউনিপোর্ট লজিষ্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। ক্রীড়া শিক্ষক জাকির হোসেন ভুইয়ার পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ডিসপ্লে প্রর্দশনী ও ক্রীড়া নৈপূন্য আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের মনজয় করেছে।

বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভুইয়া স্মৃতিচারণ করে বলেন, আজ থেকে ৩৬ বছর আগে এই বিদ্যালয়ে যখন শিক্ষার্থী ছিলাম,তখন বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সহপাঠীদের নিয়ে নানা উচ্ছলতায় হৈ হুল্লুরে মেতে উঠতাম। উপভোগ করতাম কৈশোর জীবনের সেরা সময়।

আজকে মনে হচ্ছে আমিও হারিয়ে যায় এই শিক্ষার্থীদের মাঝে,স্যুটকোট খুলে মাঠে নেমে পড়ি। তবে আমাদের আমলে বিদ্যালয় ছিলো এনালগ এখন ডিজিটাল হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পুরো বিশ্ব যেমন এখন হাতের মুঠোয় ঠিক তেমনি হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য।

গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আমাদের হা ডু ডু,দারিয়াবান্দা,বৌ চি,গোল্লাছুট খেলাগুলোর মতো আরো যেসব খেলা ছিলো সেগুলো পুনরুদ্ধার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL