শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাগর কুমার বাড়ই,তেরখাদা,(খুলনা) প্রতিনিধি:

২৭ শে ফেব্রুয়ারি খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এস এস সি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মোঃ শারাফাৎ হোসেন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন , উপজেলা নিবাহী অফিসার ( অঃ দাঃ) আঁখি শেখ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান কদরে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার ও সাবেক শিক্ষক মাস্টার ঈমাম উদ্দিন , জৈষ্ঠ্য প্রভাবক দেবাশীষ বিশ্বাস , সুপার মাওলানা আলী আকবর , সমাজসেবক সমীর কুমার সাহা , সিনিয়র শিক্ষক মোঃ জামিরুল ইসলাম , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কানিজ আক্তার , সাবেক ক্রীড়া শিক্ষক মুন্সী এনামুল কবীর , সুনীল কুমার সাহা , অরবিন্দ প্রসাদ সাহা , প্রধান শিক্ষক শেখ নজির হোসেন , মোঃ ইউসুফ আলী চৌহদ্দী , ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ , সিনিয়র শিক্ষক জুলকার নাইন পলাশ ও শেখ তৌহিদুল ইসলাম।

পরে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এস এস সি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্বাস আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL