শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

পিরোজপুরে TWP-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও টিউটর মেলা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের জনপ্রিয় ফেসবুক গ্রুপ “টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর (TWP)” এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি)
সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলার দক্ষ টিউটরদের অংশগ্রহণে টিউটর মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মোঃ রানেল হাওলাদার, এবং সঞ্চালনায় ছিলেন মানষ মজুমদার, এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর ইংলিশ বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ ও হাওলাদার।এছাড়াও, জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও TWP সদস্যরা বক্তব্য দেন।

২০১৮ সালে মাত্র ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা TWP গ্রুপটি বর্তমানে ১২,০০০+ সদস্যে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের টিউশনের সুযোগ তৈরি এবং দক্ষ টিউটরদের প্ল্যাটফর্ম দেওয়ার পাশাপাশি, গ্রুপটি স্বেচ্ছায় রক্তদান, গরিব শিক্ষার্থীদের সহায়তা, অসহায় রোগীদের জন্য ফান্ড সংগ্রহ ইত্যাদি মহৎ কাজে নিজেকে জড়িত রেখেছে।

TWP-এর লক্ষ্য শুধু টিউশনের মাধ্যমে শিক্ষা বিস্তারই নয়, বরং শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখা। গ্রুপের অ্যাডমিন, মডারেটর এবং সদস্যরা জেলাবাসীসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL