শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

বিয়ে বাড়িতে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২৫

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বিয়ে বাড়িতে বর পক্ষকে গরুর মাংস কম দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে বরসহ ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন।

আহতরা হলেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেক (৫৫)।

তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। এছাড়াও উভয়পক্ষের আরও প্রায় ১০ থেকে ১২ জন নারী ও পুরুষ আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতা হয় সোমবার।

অনুষ্ঠানে খাবার দিলে ছেলে পক্ষকে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হন। পরে ছেলে পক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান।
চরপাকেরদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ আলী জানান, খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। মেয়ে পক্ষ ছেলে পক্ষকে আটকে রেখেছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে গেছে।
বরের চাচা আব্বাস আলী বলেন, খাবর নিয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে মেয়ে পক্ষের লোকজন আমাদের কয়েকজনকে মারধর করেছে। পরে পুলিশ আমাদের উদ্ধার করে।

৯টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। এখানো আমাদের ৫টি মোটরসাইকেল মেয়েদের বাড়িতে আছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, বিয়ে বাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হয়নি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL