শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

নরসিংদীর দাসপাড়ায় প্রবাসীর স্ত্রীর উপর চাঁদাবাজির জুলুম: অভিযুক্ত মামুন গ্রেফতার

ছবি: মেঘনা টিভি

 এস আলম।।
নরসিংদী সদর উপজেলার দাসপাড়ায় জমি ও বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীর উপর চাঁদাবাজির জুলুম, হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে নরসিংদী মডেল থানার চিনিশপুর ইউনিয়নের বিট পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী রোজিনা আক্তার আর্মি ক্যাম্প কমান্ডারের নিকট লিখিত আবেদন জানিয়ে বলেন, তার স্বামী হাসান উদ্দিন মালয়েশিয়া প্রবাসী। চার বছর আগে স্বামী দাসপাড়ায় ৩ শতাংশ জমি ক্রয় করেন। সেখানে বাড়ি নির্মাণ শুরু করলে স্থানীয় মামুনসহ কয়েকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নানা ধরনের বাধা সৃষ্টি করে।পরে গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ওয়ার্ড মেম্বারের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় এবং মামুনের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়, যাতে উল্লেখ ছিল ভবিষ্যতে আর কোনো দাবি বা বাধা দেয়া হবে না।

রোজিনা আক্তারের অভিযোগ, সম্প্রতি বাড়ির বাকি কাজ শুরু করলে মামুন ফের ৫ লাখ টাকা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা রুমের ভেতরে আটকিয়ে বাইরে গেটে তালা লাগিয়ে দেয় এবং দেশীয় অস্ত্র দিয়ে বাড়ির শাটার ও জানালায় আঘাত করে। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।এ সময় স্থানীয় মেম্বারের সহায়তায় পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনার ভিডিও প্রমাণও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চিনিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম বলেন, “মামুন ৭টি মামলার আসামি। সে জোরপূর্ব অন্যের জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন বলেন, “বিষয়টি আমি জেনেছি। তবে মামুন তার ওয়ারিশদের ঠকাচ্ছে এ কথাও শুনেছি।স্থানীয়রা মামুনের গ্রেফতারকে স্বাগত জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL