শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞতা এক যুবকের মৃত্যু

ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা:

নরসিংদীতে রেললাইন ধরে হাঁটার সময় আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অজ্ঞাত এক তরুণ (২৫)। রবিবার (২৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে শহরের বটতলা বাজারের রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো-কমলা রঙের শার্ট। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে অজ্ঞাত ওই তরুণ বটতলার রেলক্রসিং সংলগ্ন রেললাইন ধরে অসতর্ক অবস্থায় হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ওই তরুণের মাথার কিছু অংশ ও ডান পা কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা এই খবর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।খবর পেয়ে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফাঁড়িতে এসে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাস মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL