বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দালালের প্রলোভনে পড়বেন না— অতিরিক্ত জেলা প্রশাসকের নরসিংদী প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী  সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি রায়পুরায় সড়ক নির্মাণকাজে অনিয়মের বিরুদ্ধে এমপি’র শক্ত অবস্থান। আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ নরসিংদীতে বিপুল উৎসাহ-উদ্দিপনায় একুশে টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি: বোর্ডবাজারে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দালালের প্রলোভনে পড়বেন না— অতিরিক্ত জেলা প্রশাসকের নরসিংদী

নরসিংদী প্রতিনিধি: দালালের প্রলোভনে না পড়ে বিদেশ যাওয়ার সময় সবাইকে জেনে ও লাভ-ক্ষতির বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ সামসুজ্জামান।
বিদেশ-ফেরত নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং তাঁদের প্রাপ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুধবার (১৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অভিবাসন-প্রবণ জেলা নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক নিজ বক্তব্যে নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সর্বস্তরের মানুষের কাছে সচেতনতামূলক তথ্য পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মানিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, বিদেশে যাওয়ার আগে ভিসার শর্ত, কাজের ধরন এবং ভাষা সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিদেশে গেলে একদিকে যেমন ঝুঁকি কমে, অন্যদিকে সফলতার সম্ভাবনাও বাড়ে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর বলেন, “বিদেশ-ফেরত নারী ও শিশুদের পাশে সরকারি-বেসরকারি সব সংস্থাকে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের নারীদের অনেকেই বিদেশে গিয়ে নানা টেকনিক্যাল কাজে দক্ষতা অর্জন করেছেন। দক্ষ জনশক্তি দেশের সম্পদ। আমাদের উচিত তাদের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হওয়া।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার তানজিনা সুলতানা সেঁজুতি এবং সঞ্চালনা করেন রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর নূরুল ইসলাম। আলোচনায় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হেলেনা নুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, আইনজীবী, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা এবং বিদেশ-ফেরত নারী অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা। বক্তারা বিদেশ-ফেরত নারী অভিবাসীদের অধিকার রক্ষা এবং তাঁদের সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন ও মানব পাচার রুখতে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL