শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকতায় সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখায় জেএ টিভি’র ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিক, প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, অপরাধ, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নির্ভীক সংবাদ পরিবেশনের মাধ্যমে আর এ লায়ন সরকার ইতোমধ্যে সাংবাদিক মহলে আস্থা ও সুনাম অর্জন করেছেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন সমাজের নানা অনিয়ম তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আর এ লায়ন সরকার পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর সাহসী সাংবাদিকতা নতুন প্রজন্মের সংবাদকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান। পরে আর এ লায়ন সরকার বলেন, “এই সম্মাননা আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। সত্য ও জনস্বার্থের পক্ষে কাজ করে যেতে চাই।”অনুষ্ঠান শেষে অতিথিরা সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও দক্ষ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL