শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

ধাপেরহাটে গাজার গাছ উদ্ধার, মালিক পলাতক

শফিকুল ইসলাম সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামে অভিযান চালিয়ে একটি গাজার গাছ উদ্ধার করেছে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ৬ জুন/২৬ ইং দুপুরে, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল ছোট ছত্রগাছা গ্রামের মৃতঃ হোসেন আকন্দের পুত্র মোহাম্মদ বাবলু আকন্দের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাড়ির উঠানে রোপণ করা একটি গাজার গাছ উদ্ধার করা হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই ইয়াকুব আলী জানান, অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক মোহাম্মদ বাবলু আকন্দ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে উঠান থেকে  গাজার গাছ জব্দ করে  নিয়ে আসা হয়েছে। 

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজার গাছটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL