শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুরে ঘোড়া জবাই  করে গোশত বিক্রি চেষ্টা, গ্রেফতার -৬ নরসিংদীতে ১,৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার” মালয়েশিয়া থেকে ফিরে নিজ গ্রামে রুবি আঞ্জুম: সুবিধাবঞ্চিত নারীদের স্বপ্ন দেখাচ্ছেন এই সফল উদ্যোক্তা নোবিপ্রবির নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সফল সন্তান ও মানুষ তৈরি করা: সমাজ ও পরিবারের অসঙ্গতি নরসিংদীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ধাপেরহাটে গাজার গাছ উদ্ধার, মালিক পলাতক

নরসিংদীতে ১,৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার”

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) নরসিংদী মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তানভীর ভূইয়া শিবপুর উপজেলার গাসিরদিয়া এলাকার নাঈম ভূইয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ও ঘটনাপ্রবাহ প্রাথমিকভাবে একটি সক্রিয় মাদক সরবরাহ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।পুলিশের পাশাপাশি নরসিংদী জেলা কে মাদক মুক্ত করার লক্ষে শরীফ মৃধার নেতৃত্বে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ এলাকার সচেতন মহলকে সাথে নিয়ে দিনরাত, মাদক সেবি এবং বিক্রেতাকে ধরতে পরিশ্রম করে যাচ্ছেন। এরই মধ্যে নরসিংদীর বীরপুর এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ একজনকে হাতেনাতে ধরে পুলিশের সুপর্দ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL