শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার। ১৮ বছরের সম্পর্কের করুণ পরিণতি: গোপনে বিয়ে করায় শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার মামলা নরসিংদীতে বিদেশি পিস্তলসহ আটক ২ নরসিংদীতে প্রকাশ্যে কারেন্টের শক দিয়ে মাছ শিকার: ধ্বংসের মুখে মেঘনার জীববৈচিত্র্য ৫ আগস্ট ‘জুলাই গণহত্যা দিবস’ উপলক্ষে নরসিংদীতে নানা কর্মসূচি নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে মোমেন মিয়া হত্যা: ৬৬ জনের নামে মামলা, ৩০ ঘণ্টায়ও গ্রেপ্তার নেই

নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ছবি মেঘনা টিভি গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক সুমন মিয়া (২৭)

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের। সুমন মিয়া (২৭) নামের এক যুবক কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আলোকবালী ইউনিয়নের বাখান নগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওই এলাকার হাজী বাতেন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলোকবালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সুমন মিয়া গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

​ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

​বিস্তারিত তথ্য এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে সংবাদটি পরবর্তীতে আপডেট করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL