শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের “আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর আইএফআইসি ব্যাংকের আয়োজনে “আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক গণআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫ টায় পিরোজপুর সদর উপশাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ব্যাংকিং সেবা ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

সভায় বক্তরা আরও বলেন আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক, যার ১৪০০-এরও বেশি শাখা রয়েছে। সরকার এই ব্যাংকে ৩২.৭৫% অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে এবং ব্যাংকটি বিগত ৪৮ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিরোজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন প্রসেনজিৎ সরকার লোন অফিসার, এবং মোঃ ওয়াহিদুর রহমান, মার্কেটিং অফিসার আইএফআইসি ব্যাংক পিরোজপুর ব্রাঞ্চ। এসময় আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান শাহরিয়ার বনি, অফিসার ইনচার্জ সদর উপশাখা আইএফআইসি ব্যাংক পিরোজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL