শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

নবীগঞ্জে মায়ের সাথে অভিমান করে কিশোরী আত্মহত।

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রুম্পা পাল একটু জেদী প্রকৃতির মেয়ে। খাবার নিয়ে তার মায়ের সাথে অভিমান করে গতকাল বুধবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সে ঘরে প্রবেশ করে গলার সাথে ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এদিকে লাশটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে লাগানো থাকায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী সচেতন মহলের।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় পিতা-মাতার কোন অভিযোগ নেই,থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ এ নিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL