বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

পুলিশকে ফাঁকি দিলেও কুকুরের কাছে মাদক কারবারি ধরা, ৮ হাজার পিস ইয়াবা জব্দ

ছবি: মেঘনা টেলিভিশন

নুরুল আমিন হাসান, নিজস্ব সংবাদদাতা: পুলিশের চোখে ধোঁকা দিয়ে পালিয়ে যাচ্ছিলো মাদক কারবারি জামাল হোসেন (৪৯)। কিন্তু পুলিশের ডগ স্কোয়াড টিমের একটি কুকুর দৌঁড়ে গিয়ে তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ছবি: মেঘনা টেলিভিশন

গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারি হলেন, রবগুনার পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা গ্রামের মৃত নাজেম গোদদারের ছেলে জামাল হোসেন।

ঘটনাস্থলে থাকা পথচারীরা বলেন, আটক হাজার পিস ইয়াবা হওয়া গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি একটি পাঠাওয়ের মোটরসাইকেলে করে টঙ্গীর দিক থেকে আব্দুল্লাহপুর চেকপোস্টে এসেছিলেন।

সেখানে থাকা পুলিশ সদস্যরা মোটর সাইকেলটির চালকের কাগজপত্র যাচাই বাছাই করছিলেন ওই সময় দাঁড়ি থাকা ও পাঞ্জাবি পরিহিত ব্যক্তিটি মোটর সাইকেল থেকে নেমে কাধে একটি ব্যাগ নিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছিলেন।

ওই সময় পুলিশের সাথে থাকা একটি কুকুর দৌঁড়ে গিয়ে তাকে ধরে ফেলে। পরে পুলিশ সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায়।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ বলেন, ‘ডিএমপি কমিশনার স্যারের নির্দেশে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক জাহান স্যারের নেতৃত্বে আমরা আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনা করছিলাম।

ওই সময় মোটরস সাইকেলে আসা জামাল হোসেন নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করি। তল্লাশির এক পর্যায়ে তার পিঠে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগ হতে ৪০টি নীল রংয়ের এয়ার টাইট পলিথিনে রক্ষিত ৮০০০ পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি বলেন, ‘এ ঘটনার এক ঘন্টা আগেও এক ব্যক্তিকে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। দুটি পৃথক ঘটনায় উত্তরা পূর্ব থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি মুহিববুল্লাহ বলেন, ‘গ্রেপ্তার হওয়া জামালের বিরুদ্ধে সিএমপি’র বাকলিয়া থানায়, ভোলার সদর থানায়, বরগুনার পাথরঘাটা থানায় ছয়টি মামলা রয়েছে। মামলাগুলো মাদক, চুরির অভিযোগে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL