শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

নরসিংদীতে স্ত্রীর সাথে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

ফজলুল হক চৌধুরী খোকা।।

নরসিংদীতে স্ত্রীর সাথে কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্রগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক। খবর পেয়ে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বেলা ১১ টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্রগ্রাম যাচ্ছিল ।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক মো: শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার সাইদুর ঢাকা থেকে নরসিংদীতে শুশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়ি নরসিংদীতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল।এই জের ধরে স্বামী গত রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্নহত্যা করেন। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করেতেন। ৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই লুৎফুর রহমান বলেন, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্নহত্যা করেছে। তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।

রেলওয়ে ইনচার্জ মো.শহীদুল্লাহ্ বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL