শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে : পিবিপ্রবি উপাচার্য

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সরকারি মহিলা কলেজে দু’দিন (২৫ ও ২৭ ফেব্রুয়ারি) ব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অদ্য ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১০.০০ টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে পিবিপ্রবি উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, সাহিত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে, মননকে সমৃদ্ধ করে ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। মেয়েদের জন্য বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বেশি দরকার। কেননা একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে।

পিবিপ্রবি উপাচার্য আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ১৩২ জন শিশু-কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছেন। আমরা দেখেছি, ছাত্র-জনতার মিছিলে নারীরা কীভাবে নেতৃত্ব দিয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন জায়গায় আমরা দেখি নারীদের নেতৃত্ব, নারীরা অনেক সাহসী ভূমিকা পালন করছে। মেয়েরা যে আমাদের সমাজের অংশ, এটা যেন আমরা ভুলে না যাই। মেয়েরা যেন কোনোভাবে পিছিয়ে না যায় এজন্য আমরা যে যেভাবে পারি, নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।

তিনি পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মেডিকেল কলেজসহ অন্যান্য জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। তিনি সফলতার জন্য শিক্ষার্থীদের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর-এর অধ্যক্ষ পান্না লাল রায় ও দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL