বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

নরসিংদীতে অবৈধ গর্ভপাতের সময় নারীর মৃত্যু-ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ছবি:মেঘনা টিভি

স্টাফ রিপোর্টার,এস আলম।।
নরসিংদীর তিতাস রোডে অবস্থিত ইমারজেন্সি কেয়ার নামের সেন্টারে ভ্রুণ নষ্ট করার সময় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, ডাক্তার পরিচয়ধারী সাইফফুন্নোসা দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতাল থেকে রোগী বাগিয়ে এনে অবৈধ গর্ভপাত করিয়ে আসছিলেন।নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী অনিয়ম, ভুল চিকিৎসা ও হয়রানির অভিযোগ তুলেছিলেন, কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মুহাম্মদ আমিরুল হক বলেন, “তার এই কর্মকাণ্ড সম্পূর্ণ চিকিৎসা পরিপন্থী। সাইফফুন্নোসা কোনো প্রকৃত ডাক্তার নন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ভুয়া ডাক্তার ও দালালচক্রের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, নইলে এ ধরনের মৃত্যুর ঘটনা থামবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL