শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

ধাপেরহাটে দুর্গা পুজা উপলক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক ও পরিদর্শন কমিটি গঠন।

শফিকুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এবারে ৭ টি মন্ডবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর/২৪ ইং রবিবার রাতে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ পূজা মন্ডব পরিদর্শন করেন।

শারদীয় দুর্গা পুজা উৎযাপন উপলক্ষে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রত্যেক পূজা মন্ডবের জন্য ১১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক কমিটির গঠন করা হয়েছে।

উক্ত স্বেচ্ছাসেবক কমিটি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে পালন করতে সার্বিক সহায়তা প্রদান করবে।অপরদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ধাপেরহাট ইউনিয়ন শাখার পক্ষ থেকে ৭ টি পূজা মন্ডবের জন্য পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। সনাতনী হিন্দুগণের মধ্য হতে ১১ সদস্য বিশিষ্ট পূজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ধাপেরহাট শাখা সকল পূজা মন্ডব পরিদর্শন ও মনিটরিং করবেন।

ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও ধাপেরহাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সকল স্বেচ্ছাসেবক ও পরিদর্শন কমিটি পূজা মন্ডব পরিদর্শন করে, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে প্রশাসনের সাথে পূজা উৎযাপন উপলক্ষে আলোচনা করে, ভারপ্রাপ্ত ইনচার্জ শফিউর রহমান কে কমিটির কপি প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা মন্ডল, সদস্য সচিব আমিনুর রহমান মিলন, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মিলন, আইয়ুব আলী মেম্বার, সাংবাদিক সাগর সরকার, বুলু মিয়া,সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিশর, ধাপেরহাটের আল-আমীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাদুল্লাপুর উপজেলা কমিটির সদস্য সচিব প্রভাত চন্দ্র মহন্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ধাপেরহাট কমিটির আহবায়ক মোহিতলাল সাহা,সদস্য সচিব শংকর চন্দ্র মহন্ত সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL