শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

মাদবধীতে ঈদের কেনাকাটা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৪ সন্তানের জননী।

খলিলুর রহমান রানা।।

নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা করতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার সকালে মামলা দায়েরের পর বিকেলে হৃদয় মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আড়াইহাজার এলাকার এক যুবকের সঙ্গে ওই নারীর মুঠোফোনে যোগাযোগ ছিল। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ওই নারী একাই নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকায় যান।রাত ৮টার দিকে ওই এলাকার একটি মাছের খামারের পাড়ে পৌঁছালে ওই যুবক তাকে রাস্তা থেকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়।

সেখানে আগে থেকে অপেক্ষমাণ আরও তিন যুবকসহ ভুক্তভোগীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা ও নিয়ে নেন।

ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলে। পরে তিনি দৌড়ে পাশের একটি পাওয়ারলুম কারখানায় গিয়ে আশ্রয় নেন এবং সেখানে কর্মরত লোকজনকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি নারায়ণগঞ্জ ও নরসিংদীর সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। প্রথমে ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় বিষয়টি জানান। পরে ঘটনাস্থল নরসিংদীর মধ্যে হওয়ায় আমাদের জানানো হলে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি।

তিনি বলেন, ভুক্তভোগী প্রথমে কারও নাম বলতে পারেননি। তবে মোবাইল নম্বরের সূত্র ধরে রিদয় মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL