শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

টিসিবির ট্রাকসেল পণ্য বিক্রয়ে অনিয়ম

ছবি মেঘনা টিভি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের পণ্য নির্ধারিত নিয়মের বাইরে একটি দোকানের গোডাউন থেকে বিক্রি করার অভিযোগ উঠেছে।শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার রায়পুর বাজারে স্থানীয় বাজারের ‘আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি’ নামের একটি দোকানের আন্ডারগ্রাউন্ড গোডাউন থেকে এসব পণ্য বিক্রি করা হয় বলে জানা গেছে। 

ডিলারের খামখেয়ালিপনায় ট্রাকসেল কার্যক্রমের নিয়ম না মেনে পণ্য বিক্রি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নে টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু রয়েছে। নিয়ম অনুযায়ী প্রত্যেককে ৫৯০ টাকা মূল্যের একটি নির্ধারিত প্যাকেজ দেওয়ার কথা। প্যাকেজে সাধারণত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য তেল, ডাল, চিনি ও ছোলা থাকে, যা নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এসব পণ্য ট্রাকের মাধ্যমে খোলা স্থানে বিক্রির বিধান রয়েছে।তবে অভিযোগ উঠেছে, আইনের তোয়াক্কা না করে হেমায়েতপুর ও রায়পুর গ্রামের কয়েকজন ব্যক্তি বাজারের আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের আন্ডারগ্রাউন্ড গোডাউনে পণ্য রেখে তা অনুগতদের মধ্যে বিতরণ করেছেন। এতে টিসিবির পণ্য বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, হেমায়েতপুর গ্রামের আরেফিন এবং রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্বাধিকারী আলামিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে টিসিবির ট্রাকসেলের পণ্য গোপনে প্যাকেট করে নিজেদের অনুগতদের মধ্যে বিতরণ করেন। ফলে ওই নেতাদের অনুগত না হওয়ায় অনেক সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়েই ফিরে যান।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী জানান, বিকেল তিনটার দিকে ট্রাকসেল কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই পণ্য বিক্রি শুরু হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, সকালে পণ্য বিক্রির বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।রায়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলাম জানান, ট্রাকসেলের পণ্য বিতরণের বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের সমন্বয় বা অবহিতকরণ করা হয়নি। বিএনপি নেতা হেমায়েতপুরের আরেফিন ও রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলামিন পেশিশক্তি দেখিয়ে নিজেদের লোকদের মধ্যে পণ্য বিতরণ করেছেন। নিয়মানুযায়ী ট্রাকসেলের পণ্য বুঝে নিয়ে স্বাক্ষর করার পর তা নির্দিষ্ট স্থানে বিক্রি করার কথা।এদিকে টিসিবির ডিলার প্রতিষ্ঠান তানহা অ্যান্ড তালহা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মুতালেপ হোসেন-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্বাধিকারী আলামিন হোসেন জানান, তার গোডাউন থেকে প্যাকেটিং করে দোকানের সামনে ট্রাকসেলের পণ্য বিতরণ করা হচ্ছে। তবে দোকানের ভেতর থেকে পণ্য বিক্রির অভিযোগ এবং তার সম্পৃক্ততার বিষয়টি তিনি অস্বীকার করেন।গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য কোনো দোকান থেকে বিক্রি করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL