শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত।

খলিলুর রহমান রানা।।
ঈদে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর বিনোদনকেন্দ্র গুলো। সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই শহরের বিনোদনকেন্দ্র গুলোতে দেখা গেছে সব বয়সী মানুষের উপচে-পড়া ভিড়।ঈদে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সেজেছে  ড্রিম হলিডে পার্ক, হেরিটেজ ইকো রিসোর্ট। সুইমিং পুল, ওয়েভ পুল, কিডস জুন, হ্যালি প্যাড, ঝুলন্ত ব্রিজসহ নানা স্পটে ঘুরে উচ্ছ্বাসিত সব বয়সী দর্শনার্থীরা।
একই চিত্র শহরের নাগরিয়াকান্দিতে অবস্থিত গোল্ডেন স্টার পার্কেরও। সকাল থেকেই উপচে-পড়া ভিড় বিনোদন প্রেমীদের। দর্শনার্থীরা বলছে, বছরের অন্য সময়ে পরিবার পরিজন নিয়ে তেমন ভ্রমণের সুযোগ হয়না। তাই ঈদের ছুটিকে কাজে লাগিয়ে আনন্দ ভাগাভাগি করছেন। ঘুরে বেড়ানোর পাশাপাশি উপভোগ করছেন নানা রাইড।
হেরিটেজ রিসোর্টের ম্যানেজার মো. জিয়াউল হক জানান, সম্পূর্ণ ন্যাচারের উপর ভিত্তি করে দর্শনার্থীদের জন্য এবারো ঢেলে সাজানো হয়েছে পার্ক ও ইকো রিসোর্ট। আইন শৃঙ্খলার পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর ঈদে দর্শনার্থীরাও সুন্দর সময় উপভোগ করছেন।উল্লেখ্য, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে এই বিনোদন কেন্দ্রগুলো। যেখানে দেশ বিদেশের অনেক পর্যটক ছুটে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL